যাদুকাটা নদী
![]() |
| Eso Shikhi25 |
মেঘালয় পাহাড়ের বুক চিরে বয়ে চলা অপরূপা সীমান্ত নদী জাদুকাটা। এই নদীর স্বচ্ছ পানির নিচের স্পষ্ট বালু ও পানি একসঙ্গে খেলা করছে। এছাড়া হাজার শ্রমিক এ নদীতে কাজ করছে। সঙ্গে শত শত নৌকা বালু-পাথর পরিবহন করার চিত্র।
৪৮ শহীদের স্মৃতিসৌধ:
সুনামগঞ্জ জেলা সদর থেকে বিভিন্ন যানবাহনে দিয়ে ভারতীয় সীমান্তের জাহাঙ্গীর নগড় ইউপির নারায়নতলায় রয়েছে স্বাধীনতা যুদ্ধে ৪৮ শহীদের সমাধি। সাক্ষী হতে পারেন পাক হানাদার বাহিনীর নির্মমতার কাহিনীর।
যেভাবে যাবেন: টাংগুয়ারসহ তাহিরপুর উপজেলার ১৫টি পর্যটন স্পটগুলো পাশাপাশি। তাই রাজধানী ঢাকা থেকে বিভিন্ন ধরনের বাস সার্ভিস সুনামগঞ্জ জেলা পর্যন্ত আসে। তার পর সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে তাহিরপুর উপজেলায় আসে। তার পর বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ইঞ্জিনচালিত নৌকা, মোটরসাইকেলে যাওয়ার সুবিধা রয়েছে।
দোয়ারাবাজার উপজেলায় রয়েছে-বাঁশতলা, হকনগর শহীদ স্মৃতিসৌধ, জুমগাঁও আদিবাসী পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্থান। ছাতক উপজেলায় রয়েছে-লাল পাহাড়, ছাতক-ভোলাগঞ্জ রুপওয়ে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরিসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান।
যেভাবে যাবেন: রাজধানী ঢাকা থেকে বাসে আসে ছাতক উপজেলায়। তারপর বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ইঞ্জিনচালিত নৌকা, মোটরসাইকেলে যাওয়ার সুবিধা রয়েছে। এরপর দোয়ারাবাজার। সেখান থেকে স্পটগুলো বিভিন্ন যানবাহন যায়।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ঈদে ও ছুটির দিনে এ উপজেলার প্রাকৃতিক সৌর্ন্দযের টানে হাজার হাজার পর্যটক আসেন। টাংগুয়ার হাওর,যাদুকাটা নদী, শিমুল বাগান ও বারেকটিলা তাহিরপুর উপজেলার আকষর্ণীয় পর্যটন কেন্দ্র। এখানে ঈদ উৎসব ছাড়াও ছুটির দিনে সহস্রাধীক পর্যটক আসেন। কেউ মোটরসাইকেলে, কেউ অটো ,কেউ স্পীড বোটে আবার কেউ ইঞ্জিনচালিত নৌকায় দল বেঁধে আসেন।


